এই যে দেখেন বাড়ীঘর ,
সব খালি পইড়া থাকব ।
লোক পালাইয়া যাইব ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
বিনা প্রশ্নে ঠাকুর দুই একটা কথা বলতেন ।
যারা বসে আছে হয়তো তাদের মধ্যে কেউ অন্য কোন লোকের উপস্থিতির জন্য প্রশ্ন করতে পারছে না ,
কিন্তু ভেতরে ভেতরে কিছু জানবার আগ্রহ ।
তাঁর দয়া হলো ।
তখন ঠাকুর নিজেই দুই এক কথা বলেন ,
আর তাতেই আগন্তুকদের প্রশ্নের সমাধান হয়ে গেল ।
সেদিন কেন তিনি একথা বলতে আরম্ভ করলেন ,
আজ আর তা স্মরণ করতে পারছি না ।
তখন চীন জাপান যুদ্ধ হচ্ছে ।
১৯৩৭-৩৮ সাল হবে ।
নিজের মনেই তিনি (ঠাকুর) বলে চললেন ,
এই যে দেখেন বাড়ীঘর ,
সব খালি পইড়া থাকব ।
লোক পালাইয়া যাইব ।
তাজা মানুষেরে শেয়ালে , শকুনে ছিড়া খাইব ।
চাউলের সের টাকা টাকা হইব ।
টাকা নিয়া ঘুইরা আসবেন , চাউল পাইবেন না ।
যুদ্ধে আর কয়টা মানুষ মারব ?
লোক মারব না খাইয়া ।
লোক মারব আগুনে ।
নিজেরা মারামারি কইরা মারব । জলে মারব ।
এনারা দেশ থাইকা না গেলে ,
দেশে আর শান্তি আসব না ।
কথাগুলো বলে তিনি কিছুক্ষণ নীরব রইলেন ।
জিজ্ঞাসা করলাম , বাবা কার কথা বলছেন ?
তিনি এই প্রশ্নের উত্তর দিলেন না ।
আরও দুইএক বার জিজ্ঞাসা করলাম ।
উনি যেন শুনতেই পান নি ।
ঠাকুর অন্য কথায় চলে গেলেন ।
তখনো দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হয় নি ।
কে ধারণা করতে পেরেছিল , চাউল টাকা টাকা সের দরে
কোন দিন বিক্রি হবে ?
দুর্ভিক্ষ , হিন্দু মুসলমানের দাঙ্গা তখন ধারণার বাইরে ছিল ।
আর ঠাকুর যে " এনারা " বলতে কাদের ইঙ্গিত করলেন ,
এ আর বুঝা গেল না ।
জয় রাম
শ্রীমতী কিরণবালা মজুমদার ।
ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র ।
পৃষ্ঠা সংখ্যা ১৭ হইতে