" ভজ রাম ভজ রাম পূজ রাম নাম । ভজিলে রামেরি পদ যাবে ব্রজ ধাম "।। : - - শ্রী রামঠাকুর । জয় গুরু জয় রাম । সুপ্রভাত শুভেচ্ছা । শ্রীশ্রী রামঠাকুরের ব্যবস্থাপনায় " শ্রীরাম নিবাস " গৃহে সেদিন পূজা অর্চনা শেষে গুরুভাই বোন , বন্ধুবান্ধব , আত্মীয় সজন , পাড়া প্রতিবেশী সকলে পরমানন্দে নানা ব্যঞ্জনে প্রসাদ গ্রহণ করিয়া তৃপ্ত হইয়াছিলেন । শ্রীদেহে শ্রীশ্রীঠাকুরের অনেক লীলা "' শ্রীরাম নিবাসে ’" প্রকাশ পাইয়াছিল । তাই ঠাকুরের আশ্রিত ভক্তদের কাছে এই‘" শ্রীরাম নিবাস’" এক পূণ্যধাম । কোন এক সময় শ্রীরাম নিবাসে শ্রীশ্রীঠাকুর শুভবিজয় করিতেছিলেন । তখন সময় ছিল পূৰ্ব্বাহ্ন । শ্রীপূর্ণ গাঙ্গুলী , শ্রীবিমলাপদ চক্রবর্ত্তী , শ্রী হিমাংশু চক্রবর্ত্তী ও অপরাপর কয়েকজন ভক্ত শ্রীশ্রীঠাকুরের সম্মুখে সমাসীন । অকস্মাৎ ঠাকুর মহাশয় বলিয়া উঠিলেন, " শুনতাছেন কী সুন্দর গান হইতাছে । আপনেরা শুনতে পাইতাছেন না ?” ঠাকুর মহাশয়ের কথা শুনিয়া উপস্থিত ভক্তরা শুনিবার চেষ্টা করিলেন । কিন্তু কিছুই তাহাদের কর্ণ গোচর হইল না । তাহা ঠাকুর মহাশয়কে জানাইলে ঠাকুর কহিলেন , “ক্যান , এ গান তো চতুৰ্দ্দিক হইতেই শুনা যাইতাছে ।” এই বলিয়া ঠাকুর মহাশয় অনভ্যস্ত গলায় সুর করিয়া গাহিতে লাগিলেন , “ ভজ রাম জপ রাম পূজ রাম নাম , ভজিলে রামেরি পদ যাবে ব্রজ ধাম ৷ ব্রজে যাবে শ্যাম পাবে রবে গোপীসনে , অনুগা গোপীর ভাবে লভে প্রেমধনে।।” তখন উপস্থিত সকলে ঠাকুর মহাশয়ের সুরে সুর মিলাইয়া গাহিতে লাগিলেন । শ্রীশ্রীঠাকুর কর্তৃক শূন্য হইতে শ্রুত এই তত্ত্বপূর্ণ সংগীতটি পরবর্তীকালে ভক্তদের কেহ কেহ নিজ গৃহে গাহিতেন । জয় রাম জয় গোবিন্দ । সদানন্দ চক্রবর্ত্তী । ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর । পৃষ্ঠা সংখ্যা ১৯৮ হইতে ।