No title

 তোমাদের শুনানো নামে কুল কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইব । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয় গুরু জয় রাম । গুরু কৃপাহি কেবলম । শুভ সকাল । দয়াল গুরু শ্রীরামঠাকুর কখোনো ভক্তদেরকে দীক্ষা দেন নাই । এমন কি নামও দেন নাই । শ্রীশ্রী ঠাকুর বলেছেন , " নাম দেই নাই , আপনের পূর্ব জন্মের সাধিত নাম শুনাইছি । " " মাতৃজঠরেও নাম শুনছিলাম । প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছেন । পুনরায় সেই নাম স্মরণ কইরা দিছি । নাম দেই নাই ।" তেমনি ডিঙ্গামানিকে শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের মোহন্ত মহারাজগণ দীক্ষা দেন নাই, এমনকি নামও দেন নাই । তাঁহারা কেবল নাম শুনাইছেন । শ্রীশ্রী রাম ঠাকুর, শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের মোহন্ত মহারাজগণের উদ্দেশ্যে বলেছেন , "তোমাদের শুনানো নামে কুল কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইব।" বর্তমানে শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের , পঞ্চম মোহন্ত মহারাজ শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্ত্তী মহোদয়ের শ্রীমুখের নাম শুনে হাজার হাজার ভক্ত ধন্য হয়েছেন। আরেকটি বিষয় হলো, শ্রীশ্রী ঠাকুর কখোনো তার ভক্তগণকে শিষ্য বলে পরিচয় দেন নাই। ভক্তগণকে আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। আমরা শ্রীশ্রী ঠাকুরের শিষ্যও না , দীক্ষিতও না। আমরা ঠাকুরের আশ্রিত । ঠাকুর আরও বলেছেন , "আপনেগ কোন ভয় নাই , আশ্রয় যখন পাইয়াছেন , আমি আপনাগো ছাইড়া যামু কই ? আপনার দেহই আমার মন্দির। আপনার গৃহ আমার আশ্রম । আমি যে এই মন্দিরের সেবক । কেবল গরীব বামুনের একটি কথা- নাম করেন- নাম করেন '। কামনা বাসনা ত্যাগ কইরা অভিমান মুক্ত হইয়া " নাম " করলেই সব হইব। আরো জানবেন , নাম যখন পাইছেন আপনাগো নিত্যানন্দধামে নিয়া যামু ই ,,,,,,,,,,,,,, যামু । জয় রাম । , ঠাকুর প্রসঙ্গ ।

Post a Comment

Previous Post Next Post