No title

 শ্রীশ্রী রামঠাকুর ও মহাত্মা গান্ধী । জয় রাম জয় গোবিন্দ । সুপ্রভাত শুভেচ্ছা । এই তো সেদিনের কথা১৯৪৬ সালে নোয়াখালিতে দাঙ্গা শুরু হওয়ার অল্প কিছুদিন পরেই বিহারে দাঙ্গা শুরু হইল । সার্চ লাইট , পাটনা কাগজের সম্পাদক শ্রীযুক্ত মুরলী মনোহর সিনহার চাপে পড়িয়া জহরলাল ও গান্ধীজি বাধ্য হইলেন নোয়াখালী ছুটিয়া আসিতে । জহরলাল নেহেরুকে নোয়াখালী চৌমুহনী হইতে ফিরিয়া আসিতে হইল । গান্ধীজি একাই শুরু করিলেন পদযাত্রা । সেই পদযাত্রায় তিনি যখন ব্যস্ত , গান্ধীজি জানিতে পাইলেন চৌমুহনীতে একজন মহাত্না (রাম ঠাকুর) আছেন । তারপর চৌমুহনীতে সেই বাংলোর গেইট পর্য্যন্ত যাইয়া ঠাকুরকে একবারটি দর্শন করিবার জন্য তাঁহার অনুমতি চাহিয়া দূত পাঠাইলেন গান্ধীজি ।........... ............... ঠাকুর কি বলিয়াছিলেন গান্ধীজির দূতকে ? সদানন্দদার কথা শুনিয়া উপেনদাই বলিতে লাগিলেন , ঠাকুর বলিয়াছিলেন , " উনি (গান্ধীজী) একজন গন্যমান্য বড় নেতা , এই দরিদ্র ব্রাহ্মনের কাছে তাঁহারকি প্রয়োজন থাকিতে পারে ?" .................." দূত মারফত ঠাকুরের ঐ কথা শুনিয়া বুদ্ধিমান গান্ধীজি বুঝলেন-- , তাঁহার সহিত সাক্ষাৎ করার ইচ্ছা নাই । মহাত্নার (ঠাকুর) সাক্ষাৎ বিফল হইয়া বাংলোর গেইট হইতে ফিরিয়া আসিলেন তিনি । উৎস ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর । সদানন্দ চক্রবর্তী ।

Post a Comment

Previous Post Next Post