মধু মাখা কৃষ্ণা নাম।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।। রাম ঠাকুর এর সন্ধ্যা আরতি কীর্তন।
বেদবানী প্রথম খন্ড - (১৩০) নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।
ভগবানের রাজ্যে সুখ দুঃখ, শান্তি অশান্তির তরঙ্গ নাই। অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে তাহা কেবল গুণের বন্টন অবস্থা, তরঙ্গ মাত্র। সত্ত্বগুণের আধিক্যে সুখ অনুভূতি, রজগুণের আধিক্যে চঞ্চল নানান চেষ্টা কর্ম্ম করার ইচ্ছা, তমগুণের আধিক্যে নানান অভাব বিষাদ প্রমাদ নানান অশান্তির উৎকর্ষণ করিয়া থাকে। অতএব সর্ব্বদা নির্ধূত গুণাতীত গুরুবাক্যে আস্থা করিয়া থাকিলে ক্রমে ক্রমে গুণ সকল আপন বশবর্ত্তীতে আসিয়া পরমপদ ভক্তির সঞ্চার করিয়া থাকে। ভগবানের নিকটেও অভাবাদি গুণ হইতে যাহা হয় তাহা ভগবানকে নিয়াই খেলা করে।
Tags:
বেদবানী