শ্রীঠাকুরের বাণী , কেন আইছেন কষ্ট কইরা । আমি তো আপনার ওই খানে আছি ই । চিত্রপট কথা কয় , কয়াইলে । জয় রাম জয় গোবিন্দ । সুপ্রভাত । বাংলাদেশের বিক্রমপুরের রাজবংশধর জগন্নাথ রায়কে ঠাকুর বলেছিলেন নিজেরই চিত্রপট দেখিয়ে-- - "কেন আইছেন কষ্ট কইরা । আমি ত আপনার ওইখানে আছিই । " চিত্রপট নিয়ে যতীশ চন্দ্র সরকার বলেছেন , ঠাকুরের বাণী - -" চিত্রপট কথা কয় , কয়াইলে । " আবার ঠাকুর চিত্রপট বসানো নিয়ে বলেছেন-- - " ওই ত চিলা কোঠায় ফালাইয়া থইছেন । সারাদিন কারো মুখ দেখনের উপায় নাই । " " চিত্রপটের আবার গরম লাগবে কেন ? ওটা ত কথা কয় না ? " " চিত্রপটকে একটা নিমক দানিতে একটু চিনি ও ওষুধ খাওনের টাই গ্লাসে একটু জল দিলেই ত হইয়া গেল গুরু সেবা ? " " হ রাখছেন না ? খুব ভালো জায়গায় থইছেন যত্ন কইরা চিত্রপটরে ? আলো বাতাস ডুকনের উপায় নাই । অন্ধকার একটা ছোট্ট কোঠায় মালখানায় চিত্রপট । " প্রানের ঠাকুর সবার মাঝে তাঁর চিত্রপটের অধিষ্টান চান । যাতে সবাই তাঁকে চলাফেরায় সর্বত্র দেখতে পান আবার তিনিও সর্বদা আশ্রিতদের দিকে দৃষ্টি রাখতে পারেন । তাই ঠাকুরকে আলাদা মন্দির করে , বাড়ির চিলে কোঠায় উঠিয়ে রাখার কোনো যুক্তি নাই । তাই তিনি সর্বদাই আশ্রিতদের চোখের সামনেই থাকতে চান । জয় রাম । পরমেষ্ঠী গুরু শ্রীশ্রী রামঠাকুর ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য পৃষ্ঠা: ৪৯১ হইতে ।